ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তির পথে বাধা যে ৫টি বিষয়

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 63

যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে। এরমধ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও তেহরানের অনাগ্রহ ও ওয়াশিংটনের কড়া অবস্থান পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলেছে। খবর-আল জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যেকোনো চুক্তির প্রধান বাধাগুলো হলো-

ইরানের পারমাণবিক কর্মসূচি: যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক। কিন্তু তেহরানের দাবি, এ ধরনের নিষেধাজ্ঞা অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য হতে হবে।

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

হরমুজ প্রণালি: ইরান বলছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ থাকবে। কিন্তু ট্রাম্প বলেছেন চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে।

জব্দ সম্পদ: ইরান যেকোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে নিজের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের জব্দ সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে।

যুদ্ধকালীন ক্ষতিপূরণ: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষয়ক্ষতির জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে ইরান। এই ইস্যুগুলোকে নিয়ে উভয় পক্ষের অবস্থানে এখনও দূরত্বে থাকায় সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তির পথে বাধা যে ৫টি বিষয়

সর্বশেষ আপডেট ০১:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬