ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকট আসন্ন

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 19

আমদানি করা এলএনজি সরবরাহকারী সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

তিতাসের বার্তা বলা হয়, ‘এলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাসের সরবরাহ দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়েছে। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।’

এতদিন দুটি এফএসআরইউ থেকে দৈনিক ৮০০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সংকট আসন্ন

সর্বশেষ আপডেট ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬