ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: ত্রিবেদী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 67

দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজা উদযাপনে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে সবার মধ্যে সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে আনন্দ ভাগাভাগি করতে।’

এ সময় দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: ত্রিবেদী

সর্বশেষ আপডেট ০৩:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬