ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুরায় কড়া নিরাপত্তায় ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 8

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া ও শোক মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিলে দা, ছুরি, বর্শা, তরবারিসহ কোনো ধরনের দেশীয় অস্ত্র বহন এবং আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ২৬ জুন পবিত্র আশুরা উদযাপনকে সামনে রেখে ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, তাজিয়া ও শোক মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের দেশীয় অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ থাকবে।

নিরাপত্তার অংশ হিসেবে হোসাইনী দালান ইমামবাড়া ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পাশাপাশি ডগ স্কোয়াড, ম্যানুয়াল সুইপিং, ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, দুই সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে মতামত দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশুরায় কড়া নিরাপত্তায় ডিএমপি

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬