ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 80

জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।

জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের কর্মকর্তা মোহাম্মদ আখলাছুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার ভোরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেফতার হওয়া আখলাছুর রহমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস) হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানবপাচার চক্র কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তি করে। এর মধ্যে তারা ২০ লাখ টাকা করে পরিশোধ করেন। পরে তাদের নেপাল ও ইতালিগামী টিকিট, বোর্ডিং পাস এবং শেনজেন ভিসা সরবরাহ করা হয়।

গত ২৬ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন ভুক্তভোগীরা। তবে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইতালীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ভিসা জাল বলে শনাক্ত করে। পরে তাদের আটক রেখে ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফিরে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে মানবপাচার ও প্রতারণার তথ্য উঠে আসে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মানবপাচার, অভিবাসী চোরাচালান ও প্রতারণাসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়।

সিআইডির টিএইচবি ইউনিটের তদন্তে বাংলাদেশ বিমানের কর্মকর্তা আখলাছুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়। চক্রের মূলহোতা ও অন্য সদস্যদের শনাক্ত এবং গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৩:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬