ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন ভঙ্গে রাজধানীতে ২২০১ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 12

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ২০১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৩৩টি যানবাহন ডাম্পিং এবং ৩১৩টি যানবাহন রেকার করা হয়েছে।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২ হাজার ২০১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭১টি, লালবাগে ১৬৭টি, মতিঝিলে ৪৪৬টি, ওয়ারীতে ২৪২টি, তেজগাঁওয়ে ২০০টি, মিরপুরে ৪০৪টি, উত্তরায় ৪৩৪টি এবং গুলশানে ২৩৭টি মামলা করা হয়েছে।

এ ছাড়া অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাফিক আইন ভঙ্গে রাজধানীতে ২২০১ মামলা

সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬