ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দিনাজপুরে নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  • সর্বশেষ আপডেট ০৬:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 74

দিনাজপুরে নাহিদ ইসলাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি দমন-পীড়নের নীতি গ্রহণ করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চলমান আন্দোলনের দ্রুত সমাধান করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

জ্বালানি খাতের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে এনসিপি। জ্বালানি খাতে মন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ খাতের উন্নয়নে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সরকারকে লিখিত প্রস্তাবনাও দেওয়া হয়েছিল।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ১৬ বছরেও আওয়ামী লীগকে মোকাবিলায় বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি বড় রাজনৈতিক দল হলেও দলটির অধিকাংশ নেতা আপসকামী। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হলেও তাঁর দলের বেশিরভাগ নেতা আপসের পথে হাঁটেন। বিএনপির পক্ষে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানো সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকতে হবে।

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, এটি একটি অজুহাতনির্ভর সরকার। সরকারের প্রতিটি ব্যর্থতার পেছনে তারা কোনো না কোনো অজুহাত দাঁড় করাচ্ছে।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিনাজপুরে নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

সর্বশেষ আপডেট ০৬:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬