ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বিদ্যুৎ সংযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 74

অবৈধ বিদ্যুৎ সংযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ীতে অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই ঘটনায় তার নামে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামান রুকনের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রিপেইড মিটারের মাধ্যমে বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল। তবে প্রায় ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ না হওয়ায় বিষয়টি নজরে আসে বিদ্যুৎ বিভাগের।

পরে কর্মকর্তারা সংযোগটি সরেজমিনে পরিদর্শন করেন। বিদ্যুৎ বিভাগের দাবি, পরিদর্শনের সময় বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া আরেকটি অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনুজ্জামান রুকন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিভাগ জানায়, অনিয়ম ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) রুকনের নামে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। একই ঘটনায় ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রুকনুজ্জামান রুকন বলেন, ‘সামান্য ভুলের জন্য যদি বিদ্যুৎ বিভাগ এত বড় জরিমানা করতে পারে, আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি, ভবিষ্যতে বিদ্যুতের কারণে আমার অফিস বন্ধসহ বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবৈধ বিদ্যুৎ সংযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

সর্বশেষ আপডেট ০৯:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬