ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধ শেষে সাজেকে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০২:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 226

অবরোধ শেষে সাজেকে পর্যটকের ঢল

অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞায় চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) প্রথম দিনেই ৭৩০ জন পর্যটক সেখানে প্রবেশ করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের বিশেষ নিরাপত্তা স্কটে পর্যটকেরা সাজেকে পৌঁছান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর জারি করা আগের নির্দেশনা সংশোধন করে পর্যটকদের ভ্রমণের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবরোধ শেষে সাজেকে পর্যটকের ঢল

সর্বশেষ আপডেট ০২:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬