ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5

শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে এখন সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো কঠিন হবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাব্যবস্থাকে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার বিকল্প নেই।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব প্রতিষ্ঠানের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬