ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭ বছরের লোগো বদলাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 11

জামায়াত

প্রায় ৪৭ বছর ধরে ব্যবহৃত দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের পরিচিত সবুজ গম্বুজ, আরবি হরফে ‘আল্লাহু’ ও ‘আকিমুদ্দিন’ এবং দাঁড়িপাল্লার সমন্বয়ে তৈরি প্রচলিত লোগোটি নতুন নকশায় সাজানোর উদ্যোগ নিয়েছে দলটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলীয় পরিচিতি, আদর্শ ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে নতুন লোগোতে তুলে ধরতে চায় জামায়াত।

দলটির নেতারা বলছেন, বর্তমান লোগোটি কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক সভা বা সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়েছিল কি না, তার ঐতিহাসিক ভিত্তি স্পষ্ট নয়। মাঝখানে পরীক্ষামূলকভাবে নতুন একটি লোগো ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেটি সবার কাছে গ্রহণযোগ্যতা পায়নি। ফলে সেই উদ্যোগ থেকেও সরে আসে দলটি।

এবার আনুষ্ঠানিক সাংগঠনিক আলোচনার মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে নতুন লোগো তৈরির পরিকল্পনা করা হয়েছে।

লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের বিভিন্ন উপকরণ নিয়ে আলোচনা হয়েছিল। তবে নির্বাচনের সময়সীমা এবং অন্যান্য সাংগঠনিক কাজের চাপের কারণে তখন লোগো পরিবর্তনের বিষয়ে আর এগোনো সম্ভব হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আপাতত মুলতবি রাখা হয়েছিল।

দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রচলিত লোগোটির ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সভায় বা কী সিদ্ধান্তের ভিত্তিতে এটি তৈরি হয়েছিল, সে বিষয়েও স্পষ্ট তথ্য নেই। লোগোটিকে সাধারণ বিবেচনা করেই নতুন নকশা তৈরির চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে দলটির বিভিন্ন প্রকাশনা ও প্রচারসামগ্রীতে এটি ব্যবহৃত হয়ে আসছে।

নতুন লোগোর নকশায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় স্লোগান, জাতীয় পতাকার লাল-সবুজ রং এবং গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে দলটির আদর্শ, মূল্যবোধ, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন রাখার পরিকল্পনা রয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নতুন লোগোতে দলের আদর্শ ও মূল্যবোধের পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক ভূগোল, সৌন্দর্য এবং ধারণ করা ঐতিহ্য তুলে ধরা হবে।

দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, লোগোর নকশায় দলীয় পরিচিতির পাশাপাশি আদর্শ, দেশ, জাতীয় পতাকা এবং লাল-সবুজের রং অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

পরিবর্তন শুধু দলীয় লোগোতেই সীমাবদ্ধ থাকছে না। নতুন নকশায় তৈরি করা হবে দলীয় প্যাড ও পতাকাও। এ বিষয়ে সাইফুল আলম খান মিলন জানান, লোগো ও প্যাড নতুন করে তৈরি করা হবে। দলীয় পতাকা নিয়েও আলোচনা ও পর্যালোচনা চলছে। নতুন লোগো প্রকাশের সময় পতাকার একটি প্রস্তাবও সামনে আনা হবে।

এ জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। কমিটির প্রধান করা হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে। এই কমিটি লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা তৈরির দায়িত্ব পালন করবে।

দীর্ঘ ৪৭ বছরের পরিচিত দলীয় প্রতীকে এই পরিবর্তনের উদ্যোগ জামায়াতের সাংগঠনিক পরিচিতি ও প্রচার কৌশলে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। তবে নতুন লোগোর চূড়ান্ত নকশা কেমন হবে, তা নির্ভর করছে কমিটির প্রস্তাব ও দলীয় সিদ্ধান্তের ওপর।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪৭ বছরের লোগো বদলাচ্ছে জামায়াত

সর্বশেষ আপডেট ১১:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬