শিরোনাম
প্রাণিসম্পদ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10
প্রাণিসম্পদ অধিদপ্তরে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে আউটসোর্সিং পদ্ধতিতে ১৬টি ক্যাটাগরির পদে মোট ২২১ জন নিয়োগ দেওয়া হবে।
এ নিয়োগে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীরা ২৩ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে আবেদন করতে পারছেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা।
আবেদন করতে হবে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।
এক নজরে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: যে কোনো স্থান
- বয়স: ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখ ১৮-৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন প্রাণিসম্পদ অধিদপ্তর।

































