ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হয়রানি ঠেকাতে ঢাবি শিক্ষার্থীদের ১০ প্রস্তাব

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 13

হয়রানি ঠেকাতে ঢাবি শিক্ষার্থীদের ১০ প্রস্তাব

ক্যাম্পাসে যৌন হয়রানি, মানসিক নির্যাতন, প্রযুক্তিনির্ভর সহিংসতা ও বৈষম্যমূলক আচরণ প্রতিরোধে শিক্ষার্থীদের ১০টি উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে ‘স্টুডেন্ট আইডিয়াস কম্পিটিশন অ্যান্ড অ্যাওয়ার্ডস সিরিমনি’ অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের প্রথম দিনে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা তিন প্রতিযোগী শিক্ষক, বিশ্ববিদ্যালয় নেতৃত্ব ও সরকারি প্রতিনিধিদের সামনে নিজেদের প্রস্তাব তুলে ধরেন। সব মিলিয়ে নির্বাচিত ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

‘সম্মান ও দায়িত্ববোধ: নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের উদ্যোগ’ শীর্ষক এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দেওয়া। পাশাপাশি অনলাইন ও সরাসরি পরিসরে জেন্ডারভিত্তিক সহিংসতা এবং ক্ষতিকর আচরণ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় এমন জায়গা হওয়া উচিত, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিরাপদ বোধ করবে, সম্মান পাবে এবং নির্ভয়ে মতামত প্রকাশ করতে পারবে। সহিংসতা, হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হয়রানি ও সহিংসতা প্রতিরোধে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সবার সম্মিলিত দায়িত্ববোধ জরুরি। শিক্ষার্থীরা যেন নিরাপদ পরিবেশে মতামত প্রকাশ ও সক্রিয়ভাবে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজি। এতে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রামস পরিচালক মোহাম্মদ মাহীন নেওয়াজ।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রামের উপদেষ্টা সানজিদা আহমেদ সেফগার্ডিং বিষয়ে আলোচনা করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার ও সিনিয়র অ্যাডভোকেট রাশনা ইমাম।

শিক্ষার্থীদের উপস্থাপনায় সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা, অভিযোগ জানানোর সুযোগ, নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাব উঠে আসে। একই সঙ্গে ক্যাম্পাসে সম্মান, মর্যাদা ও সমতার সংস্কৃতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক। তিনি বলেন, শ্রদ্ধাবোধকে সংস্কৃতির অংশ, সমতাকে বাস্তবতা এবং সবার নিরাপত্তাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

আয়োজকরা জানান, তরুণদের মতামত, অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমে এমন একটি বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য, যেখানে শিক্ষার্থীরা হয়রানি, বৈষম্য ও সহিংসতামুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ ও নিজেদের বিকাশের সুযোগ পাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হয়রানি ঠেকাতে ঢাবি শিক্ষার্থীদের ১০ প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৮:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬