ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 73

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর-৬ আসনে জয়ী হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি যশোর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬