ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনতায় খোলামেলা টালিউড নায়িকার টাকা আটকে ঢাকায়

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 13

যৌনতায় খোলামেলা টালিউড নায়িকার টাকা আটকে ঢাকায়

জীবনে প্রেম ও যৌনতার প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন টালিউড অভিনেত্রী ঋ সেন। সম্প্রতি ‘বিগ বস বাংলা’র প্রতিযোগী রাজবীর দে ও নন্দিনীর প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘জীবনে তো একটু প্রেম, যৌনতা দরকার!’ তবে ব্যক্তিগত জীবনের পাশাপাশি বাংলাদেশে সিনেমায় অভিনয় করতে গিয়ে বকেয়া পারিশ্রমিক না পাওয়ার অভিযোগেও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজবীর দের প্রতি আকর্ষণের প্রসঙ্গে ঋ বলেন, রাজবীর ভালো ছেলে হলেও তাঁকে দেখে প্রেমে পড়ার মতো কিছু ঘটেনি। তবে বিগ বসের ঘরে থাকলে তাঁকে চুমু খেতে পারতেন বলে মজার ছলে মন্তব্য করেন তিনি।

রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘কথা হচ্ছে তো কী, অফ কোর্স, হোক না? জীবনে তো একটু প্রেম, যৌনতা দরকার! ভালো, আমার ভালো লাগছে।’

এদিকে বাংলাদেশে একটি সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রায় তিন লাখ টাকা পারিশ্রমিক আটকে যাওয়ার অভিযোগ করেছেন ঋ সেন। গত জানুয়ারিতে সিনেমাটির শুটিং শেষ করে কলকাতায় ফিরলেও এখনো পুরো পারিশ্রমিক পাননি বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর অভিযোগ, বকেয়া টাকা আদায়ে প্রায় দেড় মাস ধরে পরিচালক ও প্রযোজকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে গিয়েও খারাপ আচরণের শিকার হয়েছেন বলে দাবি করেন ঋ।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, প্রায় তিন লাখ টাকা তাঁর কাছে বড় অঙ্কের। দীর্ঘদিন অপেক্ষা করেও টাকা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রকাশ্যে বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন।

ঋ বলেন, ব্যক্তিগত বিষয় সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে চান না। তবে পাওনা টাকা চাওয়ার পরও দুর্ব্যবহারের শিকার হওয়ায় ফেসবুকে লিখেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌনতায় খোলামেলা টালিউড নায়িকার টাকা আটকে ঢাকায়

সর্বশেষ আপডেট ১০:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬