ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির পদত্যাগ প্রশ্নে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 70

ইসির পদত্যাগ প্রশ্নে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অন্যদিকে বর্তমান কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে বিএনপি বলছে, কমিশনকে কাজ করার সুযোগ না দিয়েই পদত্যাগের দাবি তোলা হচ্ছে।

আসছে বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুয়ারি শুরু করার পরিকল্পনা রয়েছে। পাঁচ ধাপে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতিও নিচ্ছে কমিশন। এদিকে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে, মাঠ গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো।

এর মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে ১১ দলীয় ঐক্য। জামায়াতের অভিযোগ, অনিয়মের মাধ্যমে তাদের প্রার্থীকে পরাজিত করা হয়েছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জোটের নেতারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা প্রমাণ করতে না পারলে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য।

তিনি বলেন, ‘আমরা অনেক ধৈর্য ধরেছি। আট মাস ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে তিন-চারটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন নিয়েও অভিযোগ রয়েছে। সর্বশেষ উপনির্বাচনে যা ঘটেছে, তাতে আমাদের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট। নির্বাচন কমিশন যদি নিজের অবস্থান সুসংহত করতে না পারে এবং নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা প্রমাণ করতে না পারে, তাহলে এই কমিশনের বিরুদ্ধেও আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর ভাষ্য, কমিশন সাংবিধানিক দায়িত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে দলটির পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আখতার হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ বা সময়সীমা ঘোষণার ক্ষেত্রেও কমিশনের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। এ কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে কি না, তা নিয়ে তাঁদের আশঙ্কা রয়েছে। কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করার প্রস্তুতি নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জোটের নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার মতো প্রস্তুতি তাঁদের রয়েছে। তবে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ থেকে সরে না এলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নতুন করে বিবেচনা করবেন তাঁরা। কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের কথাও ভাবছে ১১ দলীয় ঐক্য।

অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন কমিশনকে এখনই কাঠগড়ায় দাঁড় করানোর কোনো যৌক্তিকতা নেই। তাদের মতে, বর্তমান কমিশনকে দায়িত্ব পালনের পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। কমিশনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নির্বাচনের পর প্রমাণসহ তুলে ধরা যেতে পারে।

বিএনপির সহকারী অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, নির্বাচন কমিশন নতুন। তাদের কাজ করার সুযোগ না দিয়েই বিভিন্ন দাবি তুলে আন্দোলন করা হচ্ছে। একটি আন্দোলন ব্যর্থ হলে নতুন দাবি সামনে আনার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকও কমিশনের পদত্যাগ দাবির আগে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচনের অন্তত প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত।

তিনি বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া প্রয়োজন। প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন হওয়ার পর সমালোচনা বা অভিযোগ তোলা যেতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা অসংগত বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তাঁদের দাবি, বর্তমান নির্বাচন কমিশনের ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আগেই নির্বাচন কমিশনকে ঘিরে বিএনপি ও জামায়াতের অবস্থান স্পষ্টভাবে মুখোমুখি হয়েছে। একদিকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য, অন্যদিকে কমিশনকে কাজের সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। ফলে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার প্রশ্নটিও সামনে চলে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসির পদত্যাগ প্রশ্নে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব

সর্বশেষ আপডেট ১২:১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬