ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে

সংবিধান সংশোধনের দাবি তুললেন প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 67

রংপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই উদ্যোগ নেবে।’

গোপালগঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের এলাকায় থানা, সরকারি অফিস বা আদালতের প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে সেসব প্রতিষ্ঠান রাখবে না। উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রেও জনগণের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার মানুষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ দলটি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সেই সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলেও দাবি করেন তিনি।

রংপুরের স্টেডিয়াম উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন। এ বিবেচনায় স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়নকাজ করা হবে।

তিনি জানান, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া রংপুর জেলার উন্নয়নে ৫৫০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর জন্যও পৃথক উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে

সংবিধান সংশোধনের দাবি তুললেন প্রতিমন্ত্রী শাহে আলম

সর্বশেষ আপডেট ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬