ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব শিশু দিবস আজ, কতটা সুরক্ষিত তারা?

রীতা ভৌমিক, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 107

বিশ্ব শিশু দিবস আজ, কতটা সুরক্ষিত তারা?

বাংলাদেশে শিশুর সংখ্যা প্রায় ৫ কোটি ৮৭ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ। অর্থাৎ দেশের প্রতি তিনজন মানুষের একজনের বয়স ১৮ বছরের নিচে। বিপুল এই জনগোষ্ঠীর নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ শিশুদের অধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

ঘরেও নিরাপদ নয় শিশুরা
শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা পরিবার। কিন্তু ইউনিসেফের জরিপে দেখা গেছে, বাংলাদেশে ১ থেকে ১৪ বছর বয়সী ৮৫ দশমিক ৭ শতাংশ শিশু গত এক মাসে শারীরিক শাস্তি অথবা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে। অর্থাৎ শাসনের নামে বকাঝকা, অপমান, ভয় দেখানো কিংবা শারীরিক শাস্তি এখনো অনেক পরিবারের স্বাভাবিক আচরণের অংশ।

শিশুদের সুরক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও সেখানেই সহিংসতার শিকার হওয়ার এমন চিত্র উদ্বেগ বাড়াচ্ছে। শারীরিক শাস্তি শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শিশুশ্রমে হারিয়ে যাচ্ছে শৈশব
শিশু অধিকার পরিস্থিতির আরেকটি বড় সংকট শিশুশ্রম। এমআইসিএস ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২ শতাংশ শিশুশ্রমে যুক্ত। ২০১৯ সালের জরিপে এ হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ ছয় বছরে শিশুশ্রমের হার কমার পরিবর্তে বেড়েছে।

ইউনিসেফের হিসাবে, আগের জরিপের তুলনায় নতুন করে প্রায় ১২ লাখ শিশু শিশুশ্রমের ঝুঁকিতে যুক্ত হয়েছে। অনেক শিশু শিক্ষা ও খেলাধুলার বয়সে পরিবারের আর্থিক সংকট সামলাতে কাজ করতে বাধ্য হচ্ছে। ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে কাজ করা এসব শিশুর স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

বাল্যবিবাহের শিকার লাখো কিশোরী
বাংলাদেশে মেয়েশিশুদের বেড়ে ওঠার পথে বড় বাধা বাল্যবিবাহ। ইউনিসেফ ও বিবিএসের ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। তাঁদের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই।

জরিপে আরও দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত। দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাহীনতা ও শিক্ষার সুযোগের অভাব বাল্যবিবাহের অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

বাল্যবিবাহের ফলে অনেক মেয়ের শিক্ষাজীবন থেমে যায়। অল্প বয়সে মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকি, পারিবারিক নির্যাতন এবং আর্থিক নির্ভরশীলতার আশঙ্কাও বেড়ে যায়।

সহিংসতায় প্রাণ হারাচ্ছে শিশুরা
শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনাও উদ্বেগজনক। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় অন্তত ১৯৫ শিশু নিহত হয়েছে।

আসকের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৭৬ জনের বয়স ছিল ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, ৬১ জনের বয়স ছয় বছর পর্যন্ত এবং ৪৯ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। এসব মৃত্যুর মধ্যে শারীরিক নির্যাতন, ধর্ষণের পর হত্যা এবং আত্মহত্যার ঘটনাও রয়েছে। সংগঠনটির পর্যবেক্ষণে, এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে মাত্র ৫৯টি।

অন্যদিকে, চলতি বছরের মে মাসে ইউনিসেফ বাংলাদেশে শিশুদের ওপর সাম্প্রতিক নৃশংস ও যৌন সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি শিশুদের সুরক্ষায় প্রতিরোধব্যবস্থা, অভিযোগ গ্রহণ, শিশুবান্ধব বিচারপ্রক্রিয়া এবং মানসিক সহায়তা জোরদারের প্রয়োজনীয়তার কথা জানায়।

শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার শঙ্কা
শিক্ষার সুযোগ বাড়লেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিশুদের একটি বড় অংশ শিক্ষার বাইরে থেকে যাচ্ছে। এমআইসিএস ২০২৫-এর তথ্য অনুযায়ী, প্রাথমিক বয়সী শিশুদের মধ্যে বিদ্যালয়ের বাইরে রয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। নিম্নমাধ্যমিক বয়সীদের ক্ষেত্রে এ হার ১৩ দশমিক ১ শতাংশ এবং উচ্চমাধ্যমিক বয়সীদের ক্ষেত্রে ৩৩ দশমিক ৯ শতাংশ।

শিক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৫০ দশমিক ২ শতাংশের মৌলিক পড়ার দক্ষতা রয়েছে। মৌলিক গণিত দক্ষতা রয়েছে মাত্র ৩৯ দশমিক ২ শতাংশের।

অর্থাৎ শুধু বিদ্যালয়ে ভর্তি করানোই যথেষ্ট নয়, শিক্ষার্থীরা কী শিখছে এবং সেই শিক্ষা জীবনে কতটা কাজে লাগাতে পারছে, সেটিও নিশ্চিত করা জরুরি।

অপুষ্টি ও বিষাক্ত সিসার ঝুঁকি
শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রেও বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এমআইসিএস ২০২৫-এর তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৪ শতাংশ খর্বকায়, ১২ দশমিক ৯ শতাংশ কৃশকায় এবং ২৩ শতাংশ বয়সের তুলনায় কম ওজনের।

আরও উদ্বেগজনক তথ্য হলো, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ দশমিক ৪ শতাংশের রক্তে সিসার মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি। সিসার বিষক্রিয়া শিশুর মস্তিষ্কের বিকাশ, শেখার ক্ষমতা ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর। এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ছয় মাসের কম বয়সী শিশুদের মাত্র ৫৬ দশমিক ৬ শতাংশ মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় ছাড়াই শুধু বুকের দুধ পায়। পাশাপাশি ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের মাত্র ২৯ দশমিক ৫ শতাংশ ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য পায়।

পরিচয় ও বিচার পাওয়ার অধিকারেও ঘাটতি
জন্মনিবন্ধন শিশুর আইনগত পরিচয়ের প্রথম স্বীকৃতি। অথচ ইউনিসেফের ২০২৫ সালের জরিপ অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৫৯ দশমিক ২ শতাংশের জন্মনিবন্ধন রয়েছে। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক শিশু এখনো জন্মনিবন্ধনের বাইরে।

শিশুদের বিচার পাওয়ার ক্ষেত্রেও রয়েছে দীর্ঘসূত্রতা। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশে শিশু আদালত রয়েছে ১০২টি। তবে শিশুদের সংশ্লিষ্ট বিচারব্যবস্থায় ২৩ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। ফলে নির্যাতনের শিকার শিশু, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু এবং অন্যান্য শিশু-সংশ্লিষ্ট মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

দায় এড়ানোর সুযোগ নেই
বিশ্ব শিশু দিবস কেবল আনুষ্ঠানিকতা কিংবা শিশুদের অধিকার নিয়ে বক্তব্য দেওয়ার দিন নয়। বরং শিশুদের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা এবং তাদের সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের দায়িত্ব নতুন করে বিবেচনার উপলক্ষ।

শিশুশ্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার, মানসম্মত শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। শিশুদের অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা এবং নির্যাতনের শিকার হলে চিকিৎসা ও মানসিক সহায়তা পাওয়ার সুযোগও নিশ্চিত করা জরুরি।

বিশেষজ্ঞ ও শিশু অধিকারকর্মীদের মতে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; আইনের কার্যকর প্রয়োগ, জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। বিশেষ করে দরিদ্র, প্রতিবন্ধী, পথশিশু ও সংঘাত-সহিংসতার শিকার শিশুদের জন্য বিশেষ সুরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ শিশু। তাদের নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। অথচ যে বয়সে একটি শিশুর বই হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা, সে বয়সে কেউ শ্রম বিক্রি করছে, কেউ বাল্যবিবাহের শিকার হচ্ছে, আবার কেউ নির্যাতন ও সহিংসতায় হারাচ্ছে প্রাণ।

তাই বিশ্ব শিশু দিবসে প্রশ্ন উঠছে; শিশুদের অধিকার নিয়ে এত অঙ্গীকারের পরও তাদের শৈশব কেন নিরাপদ নয়? প্রতিটি শিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে দিবসটির মূল উদ্দেশ্য পূরণ হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্ব শিশু দিবস আজ, কতটা সুরক্ষিত তারা?

সর্বশেষ আপডেট ০৪:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬