ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান আসকের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 135

আইন ও সালিশ কেন্দ্র (আসক)

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি বলেছে, নারী অধিকার প্রতিষ্ঠা কেবল উন্নয়নের বিষয় নয়; এটি একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের মৌলিক শর্ত।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে আসক জানায়, বিশ্বব্যাপী নারী অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি নতুন অঙ্গীকার গ্রহণের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিবস। বাংলাদেশের প্রেক্ষাপটেও এর তাৎপর্য গভীর।

বিবৃতিতে বলা হয়, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির প্রতিটি ধাপে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় নারীরা নির্যাতন, আত্মত্যাগ ও সাহসিকতার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। স্বাধীনতার পর কৃষি, তৈরি পোশাক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, উদ্যোক্তা কার্যক্রম এবং প্রবাসী আয়ে নারীর অবদান দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে।

আসক উল্লেখ করে, গত কয়েক দশকে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং নীতিনির্ধারণী পর্যায়েও নারীর উপস্থিতি বেড়েছে, যা ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত। তবে এই অগ্রগতির মধ্যেও নারী ও কন্যাশিশুর অধিকার এখনো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

সংগঠনটির মতে, দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, যৌন নিপীড়ন, বাল্যবিবাহ, মানবপাচার, পারিবারিক সহিংসতা এবং অনলাইন সহিংসতা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।

বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক বৈষম্য, নিরাপদ কর্মপরিবেশের অভাব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সীমিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের পথে গুরুত্বপূর্ণ বাধা হয়ে আছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে নারী অধিকার বিষয়ে কিছু গোষ্ঠীর পক্ষ থেকে নারী বিদ্বেষমূলক বক্তব্য ও আচরণের প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আসক। নারীর পোশাক, চলাফেরা এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে অবমাননাকর মন্তব্য সমাজে বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে বলে মনে করে সংগঠনটি। এ ধরনের প্রবণতার বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আসক স্মরণ করিয়ে দেয়, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমতা ও বৈষম্যহীনতার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নারী অধিকার সুরক্ষায় বিভিন্ন চুক্তি ও সনদেও অঙ্গীকারাবদ্ধ।

নারী বৈষম্য বিলোপ সনদ (সিডও), শিশু অধিকার সনদ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আসকের মতে, নারীর অধিকার সুরক্ষায় আইন প্রণয়নের পাশাপাশি তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সহিংসতার শিকার নারীদের জন্য সহজপ্রাপ্য ও ভুক্তভোগীবান্ধব বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা, আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা বাড়ানো, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

সংগঠনটি মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে রাষ্ট্র, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত ও দায়বদ্ধ উদ্যোগ অপরিহার্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান আসকের

সর্বশেষ আপডেট ০৮:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬