ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু-নুসরাত জামিনে, জ্যোতিকা জ্যোতি কারাগারে

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 126

অপু-নুসরাত জামিনে, জ্যোতিকা জ্যোতি কারাগারে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার বাইরে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা ও জায়েদ খানসহ বিনোদনজগতের আরও ১৬ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিরোধিতা এবং আওয়ামী লীগকে অর্থসহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপু-নুসরাত জামিনে, জ্যোতিকা জ্যোতি কারাগারে

সর্বশেষ আপডেট ১০:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬