ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ পেলেন ১৩ যুবক

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 56

বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ পেলেন ১৩ যুবক

বান্দরবানে যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে যানবাহন রক্ষণাবেক্ষণবিষয়ক তিন সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে ১৩ জন অংশগ্রহণকারীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রিজিয়নের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ।

বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইনের আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলার ১৩ জন যুবক অংশ নেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতা যুবকদের ভবিষ্যৎ কর্মজীবনে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন, প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ পেলেন ১৩ যুবক

সর্বশেষ আপডেট ০৮:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬