ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্টের নির্বাচনে মনোনয়ন নিলেন ৩৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 121

রেড ক্রিসেন্টের নির্বাচনে মনোনয়ন নিলেন ৩৩ প্রার্থী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে সোসাইটির জাতীয় সদর দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। এতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা অংশ নেন।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন, ট্রেজারার পদে চারজন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র কিনেছেন। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উদ্যোগে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশ নং ২৬, ১৯৭৩ এবং সোসাইটির সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্ধারিত প্রক্রিয়ায় সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রেড ক্রিসেন্টের নির্বাচনে মনোনয়ন নিলেন ৩৩ প্রার্থী

সর্বশেষ আপডেট ১০:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬