ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মজলুম জননেতা ভাসানী ইতিহাসে চিরস্মরণীয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 75

মজলুম জননেতা ভাসানী ইতিহাসে চিরস্মরণীয়

মওলানা আবদুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিকসহ সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে মানুষের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে।

আজ মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সোমবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

রাষ্ট্রপতি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী। পরবর্তী সময়ে ১৯৫৭ সালের ২৫ জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে মওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দেশের অধিকার আদায়ের সংগ্রামে রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মজলুম জননেতা ভাসানী ইতিহাসে চিরস্মরণীয়

সর্বশেষ আপডেট ১১:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬