ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থানের আহ্বান

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 80

বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থানের আহ্বান

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিতে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর, সক্রিয় অংশগ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, বিশ্বরাজনীতির ক্ষমতার পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হওয়া জরুরি।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এম এম আলী ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘পরিবর্তনশীল বিশ্ব: ক্ষমতা, মানুষ ও আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার প্রভাব, শান্তি, গণতন্ত্র, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. সঙ্গীতা রায়ামাঝি। তিনি বলেন, বিশ্ব বর্তমানে এক পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এসব পরিবর্তন মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, সার্বিয়া ও কেনিয়ায় জেন-জি আন্দোলনগুলো সমাজ ও বিশ্ব পরিবর্তনে তরুণদের শক্তিশালী ভূমিকার প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, মানবনিরাপত্তা ও শান্তি যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন তরুণদের মতামত শোনা এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে তরুণ নারীদের নিজেদের গণ্ডির বাইরে গিয়ে বিশ্বকে নতুনভাবে দেখা এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নারীদের স্বপ্ন পূরণ ও যোগ্যতা বিকাশের সুযোগ তৈরি করছে। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। অন্যদিকে বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বিভিন্ন দেশকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তাই দেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস বলেন, বিশ্ব বর্তমানে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের উত্থানের ফলে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর প্রভাব ইউরোপের অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে জার্মানির শিল্প খাত নানা সংকটের মুখোমুখি হচ্ছে। মুনাফা কমে যাওয়ায় মজুরি ও সরকারি রাজস্বের ওপরও প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে এবং ধনীদের কাছ থেকে কর আদায় ক্রমেই কঠিন হয়ে উঠছে। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কাঠামোর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। তবে কীভাবে সেই পরিবর্তন আনা সম্ভব, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস বলেন, বিশ্বে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতাধর দেশগুলোর মূল্যবোধেও পরিবর্তন আসছে। বর্তমানে বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং অবিচার প্রকট হচ্ছে।

জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে নিজেদের উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রায়ই সমঝোতার ওপর নির্ভর করতে হয়। এ পরিস্থিতিতে বিশ্বে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করতে নিজেদের কণ্ঠস্বর জোরালো করা, সক্রিয়ভাবে আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণ এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব বলেন, বিশ্বব্যবস্থা কখনো স্থির থাকে না। রাজনৈতিক সমঝোতা ও আলোচনার মধ্য দিয়েই নতুন বিশ্বব্যবস্থা গড়ে ওঠে। বর্তমান অস্থিরতা ও সংকটের মধ্যেও ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, অতীতে ইউরোপের বৃহৎ শক্তিগুলোর সমঝোতার মধ্য দিয়ে কনসার্ট অব ইউরোপ গড়ে উঠেছিল, যা দীর্ঘ সময় ইউরোপে শান্তি বজায় রাখতে ভূমিকা রেখেছিল। বর্তমানে প্রচলিত বিশ্বব্যবস্থা, নিয়ম ও নীতিমালা নানা প্রশ্নের মুখে পড়ছে। ব্যক্তি ও রাষ্ট্র উভয় পর্যায় থেকেই নতুন নিয়ম ও নীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ঐকমত্য তৈরি না হলে কোনো উদ্যোগই টেকসই হবে না।

আলোচনাটি সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মানবিক বিভাগের অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফেলো ড. থমাস জেমস নিউবোল্ড।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, শান্তি, গণতন্ত্র, নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শিক্ষাগত ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা তরুণীরা বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থানের আহ্বান

সর্বশেষ আপডেট ০৯:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬