ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব কাজে জেন্ডার দৃষ্টিভঙ্গি যুক্ত করার আহ্বান

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 129

সব কাজে জেন্ডার দৃষ্টিভঙ্গি যুক্ত করার আহ্বান

জনসংখ্যা বৃদ্ধি, ভূমির সীমিত ব্যবহার, ভূমি অধিকারহীনতা ও বৈষম্যের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ভূমি অধিকার, কৃষি ও খাদ্যনিরাপত্তাসহ সব ক্ষেত্রে জেন্ডার দৃষ্টিভঙ্গি (জেন্ডার লেন্স) যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তাঁরা বলেন, বিশ্বব্যাপী ভূমির মালিকানায় নারীর অংশ মাত্র ১৫ শতাংশ। বাংলাদেশে এ হার আরও কম। অথচ কৃষিকাজে নারীদের অংশগ্রহণ ও অবদান উল্লেখযোগ্য। তাই ভূমি অধিকার ও কৃষি ব্যবস্থাপনায় নারীর অবদান এবং অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন প্রয়োজন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এএনজিওসি) যৌথ আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখারা। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) চিফ অব মিশন সাবিন লাউবার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের রোয়েল রাভানেরা। স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং এএনজিওসির নির্বাহী পরিচালক ন্যাথানিয়াল ডন মার্কুয়েজ। এ ছাড়া বক্তব্য দেন ভারতের ড. উজ্জয়িনী হালিম ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডেসার জেনিফার অ্যামি ব্রাউন।

দিনের প্রথম অধিবেশনে ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং ভূমিস্বত্ব নিয়ে আলোচনা হয়। ব্র্যাকের সিনিয়র ফেলো অব প্র্যাকটিস মাহিন সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও নেপালের প্রতিনিধিরা নিজ নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন।

বক্তারা বলেন, ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমিসহ অন্যান্য অধিকার সুরক্ষায় আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই। কোথাও কোথাও আইনের মধ্যেও বৈষম্য রয়েছে। ফলে এসব জনগোষ্ঠী ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

এ অধিবেশনে প্যানেল আলোচক ছিলেন জেন্ডার ও সামাজিক নীতিবিষয়ক বিশেষজ্ঞ অ্যানি দ্রং, গবেষক ড. ইশিতা দস্তিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সানজিদা আক্তার।

দ্বিতীয় অধিবেশনে ‘টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ’ বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। অধিবেশনে বাংলাদেশের বিসিএএসের সিনিয়র ফেলো ড. দিজেন মল্লিক এবং নেপালের সিএসআরসির নির্বাহী পরিচালক জগৎ দেওজা দেশভিত্তিক উপস্থাপনা দেন।

ড. দিজেন মল্লিক বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১১ শতাংশ। জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। কৃষিতে নারীর অংশগ্রহণ প্রায় ২৪ শতাংশ, যেখানে পুরুষের অংশগ্রহণ প্রায় ১৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, দেশের মোট কৃষক জনগোষ্ঠীর প্রায় ৮৩ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। তাঁরা দেশের মোট আবাদযোগ্য জমির প্রায় অর্ধেক জমিতে চাষাবাদ করেন। তবে অতিরিক্ত রাসায়নিক উপকরণের ব্যবহার মাটির গুণাগুণ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়লেও কৃষকের মুনাফা তুলনামূলক কম থাকছে।

আলোচনায় গওহর নঈম ওয়ারা বলেন, ভূমিস্বত্বের বিষয়টি বিভিন্ন উপস্থাপনায় উঠে এলেও ক্ষুদ্র কৃষক, বর্গাচাষি ও নারীদের খাদ্য ও পুষ্টির বিষয়টি আরও গুরুত্ব দিয়ে আলোচনায় আনা প্রয়োজন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মন্ত্রণালয়টি অনেকটা প্রকল্পনির্ভর হয়ে পড়ায় নারী অধিকার, স্বাস্থ্য ও পুষ্টির বিষয়গুলো গুরুত্ব হারিয়েছে। একই সঙ্গে বর্গাচাষিদের অধিকার নিয়েও আলোচনা ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

দ্বিতীয় অধিবেশনে আরও বক্তব্য দেন ইয়ুথ নেট গ্লোবালের সায়লা সাবনম রিচি, ডিজাস্টার ফোরামের গওহর নঈম ওয়ারা, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মো. মোস্তাফিজুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সব কাজে জেন্ডার দৃষ্টিভঙ্গি যুক্ত করার আহ্বান

সর্বশেষ আপডেট ০৯:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬