ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী গবেষণায় নতুন উদ্যোগ মহিলা পরিষদের

রীতা ভৌমিক, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 118

নারী গবেষণায় নতুন উদ্যোগ মহিলা পরিষদের

নারীর অধিকার, জেন্ডার সমতা ও নারী আন্দোলনকে আরও শক্তিশালী করতে ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার’ চালু করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু।

অনুষ্ঠানে সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে স্নাতক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ দেওয়া হবে। এ বিষয়ে আবেদনপ্রক্রিয়া ও নিয়মাবলি তুলে ধরেন বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের সম্পাদক রীনা আহমেদ।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে জ্ঞান, তথ্য ও যোগাযোগের সুযোগ বাড়লেও উন্নয়ন ও টেকসই কর্মসূচিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী আন্দোলনকে আরও কার্যকর করতে এর গুণগত মান বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে নারী আন্দোলনের কর্মীদের জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে রিসোর্স সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সেন্টারটির কার্যক্রম শুধু মহিলা পরিষদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে। এতে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এ সময় প্রয়াত জোবেদা হকের সংগ্রামী জীবন, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা ও সমাজের প্রতি অবদানের কথা স্মরণ করেন তিনি।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূর করতে বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করছে। আন্দোলন পরিচালনার পাশাপাশি নারী আন্দোলনের সংগঠক ও কর্মীদের দক্ষতা এবং সক্ষমতা বাড়ানোও সংগঠনের অন্যতম অগ্রাধিকার। নতুন এই সেন্টার নারী আন্দোলনের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞানভান্ডার হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নারী আন্দোলনের লক্ষ্য অর্জন ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ জন্য কর্মীদের জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও আত্মবিশ্বাসী হতে হবে। সেন্টারে জ্ঞানচর্চার পাশাপাশি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, এই সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমে নতুন একটি মাইলফলক যুক্ত হলো। এটি তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক গবেষণার সংযোগ তৈরি করবে। ফলে নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে। তরুণ গবেষকদের জন্য ফেলোশিপ চালুর উদ্যোগও এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. আয়েশা বানু জেন্ডারবিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নতুন প্রজন্মের তরুণদের মহিলা পরিষদের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, সেন্টারটি শুধু গবেষণার ক্ষেত্র নয়, মানসম্মত তথ্য ও জ্ঞানভান্ডার হিসেবেও গড়ে উঠবে। ফেলোশিপের আবেদনকারীদের গবেষণা প্রস্তাব তৈরিতে বৈজ্ঞানিক পদ্ধতি, সাহিত্য পর্যালোচনা, বাস্তবায়নযোগ্য লক্ষ্য ও গবেষণার নতুনত্বের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে সে বিষয়ে স্বচ্ছতা বজায় রাখারও আহ্বান জানান।

অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণার অন্যতম লক্ষ্য হওয়া উচিত গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ। অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সুযোগের অভাবে অনেক গবেষণার ফলাফল কাজে লাগানো সম্ভব হয় না। নতুন এই সেন্টার একাডেমিক গবেষণা ও নারী আন্দোলনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করতে পারে। পাশাপাশি গবেষণালব্ধ তথ্য নারী অধিকার, জেন্ডার সমতা, আইন ও নীতিনির্ধারণ এবং অ্যাডভোকেসি কার্যক্রমকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিআইজিডির জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন ক্লাস্টারের প্রধান মাহিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেখা চৌধুরীসহ সংগঠনের নেত্রী, কর্মকর্তা, তরুণী সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৯০ জন অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী গবেষণায় নতুন উদ্যোগ মহিলা পরিষদের

সর্বশেষ আপডেট ১১:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬