ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার স্বাস্থ্যসেবা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 103

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১৪ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে।

তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

তারেক রহমান বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। সুস্বাস্থ্য ব্যক্তির জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও ভূমিকা রাখে।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গৌরবের বিষয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দিবসটির কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সবার স্বাস্থ্যসেবা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬