ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, বন্ধ ৭টি

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৮:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 96

সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, বন্ধ ৭টি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। কোথাও কোথাও কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে জামগড়া এলাকার চার-পাঁচটি কারখানার শ্রমিকেরা হাজিরা কার্ড পাঞ্চ করেই কাজ না করে বেরিয়ে যান। তাঁদের কয়েকজন আশপাশের গলিতে অবস্থান নিয়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

এদিকে দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। শিল্প পুলিশের ভাষ্য, বহিরাগত আন্দোলনকারীরা কারখানা কর্তৃপক্ষকে জোর করে ছুটি ঘোষণার জন্য চাপ দেন। একপর্যায়ে কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কোয়ালিটি বিভাগের জুনিয়র কিউআই মো. সজিব হাসান মাথায় আঘাত পান। তাঁকে স্থানীয় সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা মূলত কাজে থাকতে চান। তবে বাইরে থেকে তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমরা কাজ করছি না, তোমরা কেন কাজ করছ’; এ ধরনের বার্তা ছড়িয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। এসব বার্তা দেখে অনেক শ্রমিক কোনো কারণ ছাড়াই কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সকালে নেক্সট কালেকশনের একজন শ্রমিক কার্ড পাঞ্চ করে বের হয়ে এএম ডিজাইনের কারখানার গেটে ঢিল ছুড়ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সব মিলিয়ে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের তিনটি কারখানা; অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। একই ধারায় সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও বন্ধ রয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান; নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, এভাবে কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ, এ ক্ষেত্রে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, বন্ধ ৭টি

সর্বশেষ আপডেট ০৮:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬