ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 129

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেপ্তার

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ডাকাতি, খুন, চুরি ও অপহরণসহ ১৭টি মামলার আসামি হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারে ইটনা থানা পুলিশ প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান।

পুলিশ জানায়, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইটনা ও মিঠামইন থানায় খুন, ডাকাতি, চুরি, অপহরণ ও মারামারিসহ তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।

ওসি হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরাঞ্চলে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে হযরত আলীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি আরও জানান, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ছিলনী সেতু এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার বিষয়ে গোপন তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হযরত আলী পাশের কাকটেঙ্গুর গ্রামে গিয়ে আত্মগোপন করেন।

এরপর তাকে ধরতে রাতভর অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার দিনেও অভিযান অব্যাহত রাখা হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৫:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬