ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 99

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পুলিশ ও নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া ডিজিটাল ফরেনসিক তদন্ত, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং এবং প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

আইজিপি আন্তঃদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

সর্বশেষ আপডেট ০৫:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬