ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন আরও ৬ চীনা শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৩:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 102

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন আরও ৬ চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বিদেশি শিক্ষার্থীরা। আতঙ্ক ও উদ্বেগের কারণে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয় ছাড়ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। এরই মধ্যে দুজন দেশে ফিরেছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়বেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চীনের আট শিক্ষার্থী স্বল্পমেয়াদি একটি কোর্সে অংশ নিতে ঢাবিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের দেশে ফেরার কথা ছিল। তবে সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। তাদের পরিবারের সদস্যরাও এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। ফলে কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার। বৈঠকে শিক্ষার্থীদের উদ্বেগ ও মতামত শোনার পাশাপাশি ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

অধ্যাপক এম এ কাউসার জানান, ছয় শিক্ষার্থী আগামী ১৩ নভেম্বর দেশে ফেরার টিকিট নিশ্চিত করেছেন। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তারা।

তিনি বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুজন ইতোমধ্যে চলে গেছেন। বাকি ছয়জনও যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন।

বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে হল প্রাধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তাদের জানানো হয়েছে, চাইলে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেও দেশে ফিরতে পারবেন। প্রয়োজনে তাদের পরীক্ষাও বিশ্ববিদ্যালয়ে আয়োজনের ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয় ও সরকার নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি হলের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় স্থান চিহ্নিত করে তালিকাও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আট চীনা শিক্ষার্থীর বাইরে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে আরও প্রায় ২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ক্যাম্পাসের পরিস্থিতি জানিয়ে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা চলছে।

তবে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিদেশি শিক্ষার্থীদের আগাম দেশে ফেরার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ককটেল আতঙ্কে ঢাবি ছাড়ছেন আরও ৬ চীনা শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ০৩:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬