বিয়ে নিয়ে জল্পনা, আসাদ নূরের মজার জবাব

- সর্বশেষ আপডেট ০৬:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 123
‘যার বিয়া তার খবর নাই, বাঙ্গুদের ঘুম নাই’; এমন রসাত্মক মন্তব্যে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আসাদুজ্জামান নূর, যিনি আসাদ নূর নামে পরিচিত। তাঁর ওই পোস্টের মন্তব্যের ঘরে কালবেলার একটি ফটোকার্ড শেয়ার হওয়ার পর বিষয়টি নিয়ে তৈরি হয় হাস্যরস। একপর্যায়ে ফটোকার্ডটি নিয়ে নিজেও মজার মন্তব্য করেন তিনি।
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাভ ইমোজিযুক্ত ব্যাকগ্রাউন্ডে ‘যার বিয়া তার খবর নাই, বাঙ্গুদের ঘুম নাই’ লিখে পোস্টটি দেন আসাদ নূর।
পোস্টটির মন্তব্যের ঘরে ‘এসপি প্রসেনজিৎ হাউলাদার জয়ন্ত’ নামের এক ফেসবুক ব্যবহারকারী জনপ্রিয় সংবাদমাধ্যম কালবেলার একটি ফটোকার্ডের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ‘পরপর ৩ স্ত্রী কি আসাদ নূর? নানা ‘ক্লু’ নিয়ে জল্পনা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ ছিল।
ফটোকার্ডটি দেখে নীরব থাকেননি আসাদ নূর। মন্তব্যের জবাবে রসিকতা করে তিনি লেখেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবির।’
তাঁর এই ছোট্ট মন্তব্য ঘিরে অন্য ব্যবহারকারীদের মধ্যেও হাস্যরসের সৃষ্টি হয়। মন্তব্যের ঘরে অনেকে নানা ধরনের মজার প্রতিক্রিয়া জানান। বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা নতুন করে জমে ওঠে।
উল্লেখ্য, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার হিসেবে পরিচিত আসাদ নূর বর্তমানে কানাডায় বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন পোস্ট ও মন্তব্য প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এবার বিয়ে নিয়ে নিজের পোস্ট এবং কালবেলার ফটোকার্ডের জবাবে দেওয়া ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবির’ মন্তব্যটি ঘিরেও নেটিজেনদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
































