ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় মাথায় গুলি করে বিএনপি নেতার ছেলেকে হত্যা

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ১০:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 42

গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকার গফফারের চায়ের দোকানে চা পান করতে যান তরিকুল। এ সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। দিনের বেলায় জনসমক্ষে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডুমুরিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডুমুরিয়ায় মাথায় গুলি করে বিএনপি নেতার ছেলেকে হত্যা

সর্বশেষ আপডেট ১০:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬