বিএনপি নেতার মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রদলের আহ্বায়ক
- সর্বশেষ আপডেট ০৪:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 49
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন খলিলুর রহমান।
খলিলুর রহমান জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতমোর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন দুলালের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার লাগিয়েছিলেন।
তার অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক ও সদস্যসচিব তারেকের নেতৃত্বে জিল্লুর নাজীর, আমীর মল্লিকসহ ১০-১৫ জন ব্যক্তি তার লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে বাধা দিলে পুলিশের উপস্থিতিতে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি ও আরও একজন আহত হয়েছেন বলে দাবি করেন খলিলুর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক চা-দোকানি জানান, কয়েকজন ব্যক্তি হঠাৎ খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলেও সেখানেও তাকে মারধর করা হয়। এ সময় দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করেন ওই দোকানি।
তবে খলিলুর রহমানকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক। তিনি বলেন, হামলার খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবুবকর সিদ্দিক বাদলকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান এবং খলিলুর রহমানের চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রের দাবি, জমিজমা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরেও এ মারধরের ঘটনা ঘটে থাকতে পারে।
মঠবাড়ি






























