ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হাজার ছাড়াল এলপি গ্যাসের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 117

এলপি গ্যাসের দাম বাড়লো

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই প্রথম ১২ কেজির এলপি গ্যাসের নির্ধারিত দাম ২ হাজার টাকা ছাড়াল।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আগের তুলনায় ভোক্তাকে প্রতি ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি দিতে হবে।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে হিসাবে এক মাসের ব্যবধানে নতুন করে ২২৩ টাকা বাড়ল। নতুন মূল্য আগের নির্ধারিত দামের তুলনায় প্রায় ১২ দশমিক ১ শতাংশ বেশি।

এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি), জাহাজভাড়া, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয় বিইআরসি। অক্টোবরের মূল্য নির্ধারণের সময়ও এসব উপাদানের ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল।

এদিকে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগও রয়েছে ভোক্তাদের। গত মাসে বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রির তথ্য পাওয়া যায়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং সরবরাহ সংকট নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ার পর ভোক্তাদের রান্নার গ্যাসের পেছনে মাসিক ব্যয় আরও বাড়বে। বিশেষ করে যেসব পরিবার রান্নার কাজে নিয়মিত ১২ কেজির সিলিন্ডার ব্যবহার করে, তাদের বাড়তি খরচের চাপ সামলাতে হবে। তবে নির্ধারিত দামে বাজারে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধ করা এখন বড় চ্যালেঞ্জ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই হাজার ছাড়াল এলপি গ্যাসের দাম

সর্বশেষ আপডেট ০৭:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬