শিরোনাম
দেশে এলপি গ্যাসের সংকট নেই: তথ্য উপদেষ্টা
অর্থনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 15
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নেবে।
সরকারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আগের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ বেরিয়ে এসেছে। বর্তমানে সহিংসতাও আগের তুলনায় অনেক কমেছে।
সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন হলে অপতথ্য ছড়ানোর প্রবণতা অনেকটাই কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
































