ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের মামলায় শেখ হাসিনাকে অব্যাহতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 197

শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানের সময় শরীরে নয়টি গুলি লাগার দাবি করে হত্যাচেষ্টা মামলা করেছিলেন নূর হোসেন। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন তিনি আহতই হননি। মামলার এজাহারের সঙ্গে জমা দেওয়া চিকিৎসাপত্রও জাল বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে প্রতিবেদনটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন। সম্প্রতি বিষয়টি আদালতের নজরে এলে নথি পর্যালোচনা করে বাদীর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দেন বিচারক। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, এজাহারে নূর হোসেন দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ময়ূর ভিলা এলাকায় গণআন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি হামলার শিকার হন। এ সময় তার পিঠে ছয়টি, বাঁ পায়ের হাঁটুর ওপরে দুটি এবং ডান পায়ের হাঁটুর পাশে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান বলেও এজাহারে উল্লেখ করেন।

তার দাবি ছিল, পরে হামলাকারীরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। গুরুতর অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আসামিদের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। এসব অভিযোগে ২০২৪ সালের ১ ডিসেম্বর শেখ হাসিনাসহ ৭৬ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

চিকিৎসাপত্রে জালিয়াতির প্রমাণ

পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার এজাহারের সঙ্গে নূর হোসেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছিলেন, সেগুলো জাল। হাসপাতালের মূল রেজিস্টার ও চিকিৎসার নথি যাচাই করে তদন্ত কর্মকর্তা ওই তারিখে নূর হোসেন নামে কারও চিকিৎসা নেওয়ার তথ্য পাননি।

তদন্তে চিকিৎসাপত্রে দুটি বড় অসংগতি পাওয়া যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা হাতে লিখে ব্যবস্থাপত্র দিলেও নূর হোসেনের জমা দেওয়া কাগজটি ছিল কম্পিউটারে টাইপ করা। এ ছাড়া ব্যবস্থাপত্রে থাকা ক্যাশ মেমো নম্বরটি আব্দুস সাত্তার নামের ৫৪ বছর বয়সী এক রোগীর নামে বরাদ্দ ছিল। একইভাবে চিকিৎসাপত্রে উল্লেখ করা পেশেন্ট আইডি নম্বরটি জুয়েল নামের ৩২ বছর বয়সী অন্য এক ব্যক্তির।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের নিয়ে সরকারের প্রকাশিত আনুষ্ঠানিক গেজেটেও নূর হোসেনের নাম পাওয়া যায়নি। এসব তথ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, বাদী বাস্তবে আহত না হয়েও অসৎ উদ্দেশ্যে আহত হওয়ার মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছেন।

৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও সাবেক মন্ত্রী শাজাহান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাবেক সহসভাপতি সলিম উল্লাহ পাটোয়ারী, মিলন হোসেন, মহিলা লীগ নেত্রী ইশরাত জাহান তামান্না ও স্বপ্না খন্দকারসহ মোট ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের পর অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আটজনকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। তবে এ মামলার এজাহারের ভিত্তিতে নতুন করে কাউকে সরাসরি আটক করা হয়নি।

মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রীয় বিচারব্যবস্থাকে বিভ্রান্ত করার অভিযোগে বাদীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই উক্যমং রাখাইন জানান, পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাইয়ের মামলায় শেখ হাসিনাকে অব্যাহতির সুপারিশ

সর্বশেষ আপডেট ০৮:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬