ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দাবি রাশেদ খাঁনের

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 118

রাশেদ খাঁন। (ফাইল ছবি)

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

গত ১৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বারিধারার একটি বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াত নেতা এটিএম মাছুমসহ মোট তিনজন উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক। গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এটিএম মাছুমসহ মোট তিনজন অংশগ্রহণ করেন৷’

রাশেদ খাঁন বলেন, ‘যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কি কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা, আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।’

সবশেষ রাশেদ খাঁন বলেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি রাশেদ খাঁনের

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠক

সর্বশেষ আপডেট ০১:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬