ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মীমাংসার বৈঠকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ১১:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 120

মীমাংসার বৈঠকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুর্গাপূজা দেখতে যাওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

বিরোধ মীমাংসার উদ্যোগ নেন উপজেলা বিএনপির নেতারা। মঙ্গলবার সকালে কাটেঙ্গা বাজারে দুই পক্ষের লোকজনকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়। তবে আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে কাটেঙ্গা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এতে বাজারের স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রিপন মোল্লা নামে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মীমাংসার বৈঠকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি

সর্বশেষ আপডেট ১১:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬