ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে

হাসপাতালে দ্বিতীয় দফা মবের পর যুবকের মৃত্যু

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 151

হাসপাতালে দ্বিতীয় দফা মবের পর যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দুই দফায় মব করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় প্রথমে মারধরের শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ধর্মীয় অবমাননার অভিযোগে তিনটি অডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই অডিওতে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), সাহাবি ও পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে।

শামীমের স্বজনদের দাবি, সোমবার রাতে একদল লোক তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দেয় এবং হামলা চালায়। এ সময় শামীম আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান তাঁরা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পারুলিয়া ও কুলিয়া এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর একপর্যায়ে শামীমকে মারধর করা হয়। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বজনদের অভিযোগ, সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও শামীমের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। পরে রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শামীমের ভাই আবদুল জলিল বলেন, কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন তাঁর ভাই। এরপর বাড়িতে ফেরার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়।

আবদুল জলিলের অভিযোগ, সোমবার রাতে তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন বলে দাবি করেন তিনি। পরে শামীম আত্মহত্যার চেষ্টা করলে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর তাঁকে দুই দফায় মারধর করা হয়।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শামীমকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাঁকে ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে

হাসপাতালে দ্বিতীয় দফা মবের পর যুবকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬