ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সওজের দেবাশীষের ‘মদকাণ্ডে’র তদন্তে ধোঁয়াশা!

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 325

খুলনায় সওজ প্রকৌশলী দেবাশীষ কুমার মন্ডল। রোববার রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে গণধোলাই খাওয়ার পরের অবস্থা। ছবি: সংগৃহীত

খুলনায় ‘মাদককান্ডে’ ওএসডি হওয়া সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলী দেবাশীষ কুমার মন্ডলের তদন্ত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার দাবি, সংস্থার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ দাবির সঙ্গে একমত নন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তদন্ত কমিটির অস্তিত্ব নিয়েই যখন প্রশ্ন, তখনই এই প্রকৌশলীকে ঘিরে সামনে আসতে শুরু করেছে সোনা চোরাচালানসহ আরও নানা গুরুতর অভিযোগ।

দেবাশীষ কুমার মন্ডল (পরিচিতি নম্বর-৭০০২০৩) সওজের খুলনা বিভাগীয় ফেরি উপ-বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দেয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

ঘটনাটি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা অ্যাফেয়ার্স ডটকমে প্রতিবেদন প্রকাশের পর গত ৫ অক্টোবর তাঁকে ওএসডি করে সড়ক ভবনে সংযুক্ত করা হয়। তবে এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা জানতে গত ১৩ ও ১৪ অক্টোবর খোঁজ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়।

দেবাশীষ বাংলা অ্যাফেয়ার্সকে জানান, সওজের খুলনা সিভিল বিভাগের কয়েকজন কর্মকর্তার মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই-তিন দিন আগে কমিটির ডাকে তিনি ঢাকা থেকে খুলনায় গিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। তবে তাঁকে মৌখিকভাবে ডাকা হয়েছিল বলে দাবি করেন তিনি। কমিটির নেতৃত্বে কারা রয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্যদিকে, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক শাখা-পশ্চিমাঞ্চল) জামাল উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাটি মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে মন্ত্রণালয় থেকে কোনো ফিডব্যাক আসেনি।

সওজের প্রশাসন শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তাঁর ধারণা, গণমাধ্যমের নজর সরাতে দেবাশীষ তদন্তের বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকতে পারেন।

ফলে তদন্ত কমিটি গঠন, এর সদস্যদের পরিচয় এবং কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেবাশীষ যাঁদের সামনে হাজির হয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন বলে দাবি করছেন, তাঁরা কারা- তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটি গঠনের কোনো লিখিত আদেশ বা কার্যপরিধির তথ্যও পাওয়া যায়নি।

সওজের একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের প্রশ্ন তৈরি করে। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় শুধু ওএসডি করাই যথেষ্ট নয়; অভিযোগের সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তাঁদের প্রশ্ন, ঘটনাটি যদি বিভাগীয় তদন্তের আওতায় আনার মতো গুরুতর হয়, তাহলে তদন্তের আনুষ্ঠানিক অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য নেই কেন? আর তদন্ত কমিটি গঠন করা হয়ে থাকলে তার আদেশ ও সদস্যদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না কেন?

দেবাশীষকে ওএসডি করার পর তদন্ত না হওয়ার পেছনে সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কয়েকজন নেতা এবং দেবাশীষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খুলনার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) গুঞ্জন বড়ুয়ার ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। দেবাশীষের বিরুদ্ধে গুঞ্জন বড়ুয়ার হয়ে বিভিন্ন ঠিকাদারের সঙ্গে কমিশন-বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে জানতে গুঞ্জন বড়ুয়ার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বাংলা অ্যাফেয়ার্সকে তিনি বলেন, সংস্থা বা মন্ত্রণালয় তদন্ত করলে সংগঠন হিসেবে তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত। তদন্তে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, তা যৌক্তিক হলে তাঁরা মেনে নেবেন।

দেবাশীষের বিরুদ্ধে আগে থেকেই কমিশন-বাণিজ্য, রেট কোটেশন ফাঁস, সমঝোতার মাধ্যমে ঠিকাদারি কাজ বণ্টন এবং কাজ না করেই বিল উত্তোলনে সহযোগিতার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। নতুন করে তাঁর বিরুদ্ধে প্রতিবেশী দেশ থেকে অবৈধ পথে সোনা এনে বাংলাদেশে বিক্রির অভিযোগ উঠেছে। এ অভিযোগে আসাদুজ্জামান ওরফে ‘পার্সেন্টিজ বাবু’ নামে এক ঠিকাদারের নাম এসেছে। অভিযোগ অনুযায়ী, দেবাশীষের হয়ে তিনি এ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন।

দেবাশীষ কুমার মন্ডল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, প্রতিবেশী দেশে তাঁর কোনো আত্মীয় থাকেন না। একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এ সংক্রান্ত আরো প্রতিবেদন

https://banglaaffairs.com/খুলনায়-সওজ-প্রকৌশলীর-ম/

https://banglaaffairs.com/খুলনা-সওজের-মাতাল-প্রকৌশ/

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সওজের দেবাশীষের ‘মদকাণ্ডে’র তদন্তে ধোঁয়াশা!

সর্বশেষ আপডেট ০৮:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬