ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রে বসেই স্থগিতের খবর, রাজধানীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 154

কেন্দ্রে বসেই স্থগিতের খবর, রাজধানীতে সড়ক অবরোধ

ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে স্থগিতের খবর পেয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও কর্মজীবীরা।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এ সময় তাঁরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়ে বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মো. শাহাদাত হোসেন বলেন, সারা রাত বাসে ভ্রমণ করে সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। পথে ভোগান্তি পোহানোর পর কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন। তাঁর অভিযোগ, বেলা ১১টার দিকে পরীক্ষার খাতা দেওয়া হলেও প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষার্থীদের কেন্দ্র ছেড়ে চলে যেতে বলা হয়।

আন্দোলনরত পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল। তাঁদের দাবি, কোনো কোনো কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রশ্ন পেয়ে পরীক্ষা শুরু করেছিলেন। আবার কয়েকটি কেন্দ্রে খাতা বিতরণের পর প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষা স্থগিত করা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তাঁরা কয়েকটি দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের বাইরে অন্য কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেন্দ্রে বসেই স্থগিতের খবর, রাজধানীতে সড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ০১:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬