ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ০১:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 17

নাটোরে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, পুলিশের অভিযান

নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক ক্রিলের চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

পুলিশ জানায়, স্টেশনের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ব্যাগ চুরির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে ওই পর্যটকের অসতর্কতার সুযোগ নিয়ে যুবকটি নিজের কটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে দ্রুত স্টেশন এলাকা থেকে চলে যায়।

খবর পাওয়ার পর ব্যাগটি উদ্ধারে রেলওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পাশাপাশি তার অবস্থান জানার চেষ্টা চলছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ব্যাগ উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা যাচাই করা হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, বিদেশি নাগরিকের চুরি যাওয়া ব্যাগ অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাটোরে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, পুলিশের অভিযান

সর্বশেষ আপডেট ০১:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬