জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
- সর্বশেষ আপডেট ০৭:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 37
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তিনি জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক এহ্সান মাহ্মুদ তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে সাইমুম পারভেজ গণভবন থেকে পাওয়া বিভিন্ন নথি এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও নিপীড়নের বিভিন্ন নিদর্শন দেখেন। তিনি বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের স্মৃতিস্মারকসহ বিভিন্ন ঘটনায় নিহত ব্যক্তিদের স্মৃতিচিহ্নও পরিদর্শন করেন।
এ ছাড়া জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্মৃতি এবং গোপন বন্দিশালায় নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও দেখেন তিনি। পরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ছবি, শহীদদের স্মারক ও জাদুঘরের আর্কাইভ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ওই সময়ের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।




























