অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১২:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 159
অপারেশন ক্লিন হার্ট পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। তবে এ জন্য নতুন করে কোনো যৌথ বাহিনী গঠন করা হয়নি।
তিনি বলেন, ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই।
ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ মাসে কোনো অপশক্তিকে হানা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। শুরু থেকেই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
তবে দায়িত্ব পালনে কারও অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
































