ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

আ.লীগের নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬টি মামলা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬