ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
চরমোনাই পীর

চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 120

চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ নানা সামাজিক অনাচার বাড়ছে এবং এসব বন্ধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ প্রকৃত মুক্তি পায়নি। প্রচলিত নীতিতে রাষ্ট্র পরিচালনা অব্যাহত থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী কিংবা শতবর্ষ উদযাপন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।

তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব অনাচার দূর করতে সরকার ব্যর্থ হয়েছে। বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে জনগণ দেখেছে, কিন্তু প্রচলিত নীতির মাধ্যমে কোনো দলই রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি।

নির্বাচনের আগে দেওয়া ইশতেহার পরে ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নীতির সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। নীতির পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা থেকেই জনগণ তাদের দলের দিকে তাকিয়ে আছে।

সম্মেলনে আইএবির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও প্রতারণা থাকবে না; এমন প্রত্যাশা থাকলেও কাঙ্ক্ষিত পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা ও বিলম্ব করছে। এভাবে চলতে থাকলে সামনে জনগণের মধ্যে বিস্ফোরণ ঘটতে পারে।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। অতীত, বর্তমান ও ভবিষ্যতে দলটি প্রকাশ্যেই বলে আসছে, তারা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চায়।

ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামসহ কেন্দ্র ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরমোনাই পীর

চাঁদাবাজি-সন্ত্রাস ঠেকাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ

সর্বশেষ আপডেট ০৬:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬