ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 132

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হলেও এখনো নিয়োগপত্র পাননি; এমন প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, আগামী ১ অক্টোবরের মধ্যে যেসব নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাবেন না, তাদের বিষয়টি পর্যালোচনা করা হবে। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার পর পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র দেওয়া হবে।

ফেসবুক পোস্টে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, ১ অক্টোবর পর্যন্ত সময়ে উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেয়ে থাকলে পরবর্তীতে বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে পুলিশি যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের গত ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়। নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের একাংশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন। যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরে মে মাসে নির্বাচিত প্রার্থীদের পুলিশি ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়। এ যাচাইয়ে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড ও প্রয়োজনীয় নথিপত্রও পরীক্ষা করা হয়।

এর আগে গত ৩ মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চূড়ান্তভাবে নির্বাচিত কোনো প্রার্থী বাদ পড়বেন না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর

সর্বশেষ আপডেট ০৬:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬