ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বাড়তেই চরফ্যাশনে লঞ্চভাড়ায় ‘গলাকাটা’

শিপুফরাজী, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 173

তেলের দাম বাড়তেই চরফ্যাশনে লঞ্চভাড়ায় ‘গলাকাটা’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া-ঢাকা নৌরুটে লঞ্চভাড়া অস্বাভাবিক হারে বাড়ানোর অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

চরফ্যাশন উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই নৌরুট। যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার পর কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া একলাফে বাড়িয়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে ঢাকা-বেতুয়া রুটে লঞ্চের ডেকের ভাড়া ছিল ৪০০ টাকা। সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল ১ হাজার ২০০ টাকা। বর্তমানে ডেকের ভাড়া বাড়িয়ে ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ৫০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ২ হাজার ৮০০ টাকা নেওয়া হচ্ছে।

লঞ্চঘাটে অপেক্ষমাণ কয়েকজন যাত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে ভাড়া কিছুটা বাড়তে পারে। তবে একবারে ডেকের ভাড়া ২০০ টাকা এবং কেবিনের ভাড়া ৩০০ টাকা পর্যন্ত বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয়। অতিরিক্ত এ ভাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

যাত্রীদের অভিযোগ, নৌপথে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে সরকার নির্ধারিত হার থাকলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ নেই। প্রশাসনের নজরদারির ঘাটতি ও লঞ্চ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ তাদের।

তাদের দাবি, ঢাকা-বেতুয়া নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে সরকারি নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ঢাকা-বেতুয়া রুটের এমভি তাসরিফ লঞ্চের স্থানীয় ব্যবস্থাপক মাজহারুল ইসলাম সোহাগ বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়টি মালিকপক্ষ নির্ধারণ করে। এ বিষয়ে স্থানীয় ব্যবস্থাপনার কিছু করার নেই। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার লঞ্চভাড়া গড়ে ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে। এর প্রভাবেই এ রুটে ভাড়া বেড়েছে বলে জানান তিনি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছে, সে অনুযায়ী ভাড়া কিছুটা বাড়ানো যৌক্তিক। তবে এভাবে প্রায় দেড় গুণ ভাড়া বাড়ানো খামখেয়ালিপনা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেলের দাম বাড়তেই চরফ্যাশনে লঞ্চভাড়ায় ‘গলাকাটা’

সর্বশেষ আপডেট ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬