ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ভাষণ মিথ্যাচারে পরিপূর্ণ: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

নেতানিয়াহুর ভাষণ মিথ্যাচারে পরিপূর্ণ: হামাস

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণকে ‘মিথ্যাচারে পরিপূর্ণ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে গাজা উপত্যকায় চলমান গণহত্যার অভিযোগ নেতানিয়াহু যেভাবে অস্বীকার করেছেন, তারও কড়া প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় ‘পরিকল্পিত গণহত্যা’র বিষয়টি নেতানিয়াহু অস্বীকার করলেও তা জাতিসংঘের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অস্তিত্ব ও অধিকার অস্বীকার করা এবং সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টারও অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী ও অপরাধমূলক চক্রান্ত এবং আরও সহিংসতার বিষয়ে সতর্ক করে ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

উল্লেখ্য, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে চলমান আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘে ভাষণ দেন নেতানিয়াহু। ভাষণে তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করার পাশাপাশি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবেদনগুলোও নাকচ করে দেন।

সূত্র: রয়া নিউজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেতানিয়াহুর ভাষণ মিথ্যাচারে পরিপূর্ণ: হামাস

সর্বশেষ আপডেট ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬